অনির্দিষ্টকালের জন্য আখাওড়া হয়ে মাছের আমদানি বন্ধ করে দিল মাছ ব্যবসায়ীরা

fishআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারী ৷৷ আখাওড়া হয়ে বাংলাদেশ থেকে মাছের আমদানি বন্ধ করে দিল মাছ ব্যবসায়ীরা। পাচারকারীদের দৌরাত্ম্যে শেষ পর্যন্ত সোমবার (২৬ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানি বন্ধের ডাক দিয়েছেন মাছ ব্যবসায়ীরা। মাছ ব্যবসায়ীদের অভিযোগ সোনামুড়া, বক্সনগর ও অশ্বিনী মার্কেট সীমান্ত দিয়ে সাতসকালেই বাঁকাপথে রাজধানী সহ রাজ্যের বাজারগুলিতে পৌঁছে যাচ্ছে মাছের যোগান। যে কারণে আইনী পথে আখাউড়া সীমান্ত দিয়ে আনা মাছের ব্যবসায়ীরা ব্যবসায় প্রচন্ড মার খাচ্ছেন। তাই যতদিন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবিষয়ে ব্যবস্থা নিচ্ছে না ততদিন আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। দাবি উঠেছে, যে সকল সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত পাচার বানিজ্য চলছে সেগুলি চিহ্নিত করে যাতে সহসাই কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়। এক্ষেত্রে বি এস এফ জওয়ানরা যাতে আরো সক্রিয় ভূমিকা নেয় তার দাবিও জানানো হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*