আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী ৷৷ আলু ভর্তি ট্রাক থেকে ৫০ লক্ষ টাকার নিষিদ্ধ কফ সিরাপ (ফেনসিডিল) আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জিরানিয়া মহকুমার মাধববাড়ী এলাকায় অভিযান চালিয়ে ডব্লুউ বি ২৩ বি ৩০৭৫ নম্বরের একটি আলু বোঝাই ট্রাক থেকে ফেনসিডিল গুলি আটক করেছে পুলিশ। অভিযানে জিরানিয়া মহকুমা পুলিশ আধিকারিক (এস ডি পি ও) বনোজ বিপ্লব দাস, জিরানীয়া থানার ভারপ্রাপ্ত ওসি সাব্বির আহমেদ এবং রানীরবাজার থানার ওসি নিত্যান্দ সরকার উপস্থিত ছিলেন। ট্রাকের চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ। তল্লাশি চালিয়ে ট্রাকটি থেকে মোট ১৬৮টি সিরাপের প্যাকেট আটক করা হয়েছে। যার বাজার মূল্য সব মিলিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা হবে বলে জানাগেছে।আলুর ট্রাক থেকে ৫০ লক্ষ টাকার ফেনসিডিল আটক
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী ৷৷ আলু ভর্তি ট্রাক থেকে ৫০ লক্ষ টাকার নিষিদ্ধ কফ সিরাপ (ফেনসিডিল) আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জিরানিয়া মহকুমার মাধববাড়ী এলাকায় অভিযান চালিয়ে ডব্লুউ বি ২৩ বি ৩০৭৫ নম্বরের একটি আলু বোঝাই ট্রাক থেকে ফেনসিডিল গুলি আটক করেছে পুলিশ। অভিযানে জিরানিয়া মহকুমা পুলিশ আধিকারিক (এস ডি পি ও) বনোজ বিপ্লব দাস, জিরানীয়া থানার ভারপ্রাপ্ত ওসি সাব্বির আহমেদ এবং রানীরবাজার থানার ওসি নিত্যান্দ সরকার উপস্থিত ছিলেন। ট্রাকের চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ। তল্লাশি চালিয়ে ট্রাকটি থেকে মোট ১৬৮টি সিরাপের প্যাকেট আটক করা হয়েছে। যার বাজার মূল্য সব মিলিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা হবে বলে জানাগেছে।