ত্রিপুরা বিধানসভা নির্বাচন নিয়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের একজিট পোল প্রকাশ

ti
ত্রিপুরা ইনফো ডট কম’ এর একজিট পোল
ToI
টাইমস অব ইন্ডিয়া

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী ৷৷ ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে নিয়ে বিভিন্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যম ও সংস্থার একজিট পোল প্রকাশ করেছে। ২৭ ফেব্রুয়ারী, (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় রাজ্য সহ সর্বভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম ও সংস্থা ত্রিপুরা বিধানসভা নির্বাচন নিয়ে তাদের একজিট পোল প্রকাশ করেছে। ত্রিপুরা বিধানসভা নির্বাচন নিয়ে যে সমস্ত একজিট পোল বেরিয়ে আসে তা সিংহ ভাগই বিজেপি’র অনুকূলে। তবে রাজ্যের ক্ষমতাসীন দল বামফ্রন্টের অনুকূলেও রয়েছে একজিট পোল।

একনজরে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সংস্থার একজিট পোল –
১। এক্সিস মাই ইন্ডিয়া একজিট পোল অনুযায়ী বিজেপি-আই পি এফ টি জোট পেতে পারে ৪৪-৫০টি আসন, বামফ্রন্ট পেতে পারে ০৯-১৫টি আসন, অন্যান্য ০০।
২। সি ভোটার সংস্থার একজিট পোল অনুযায়ী বামফ্রন্ট পেতে পারে ২৬-৩৪টি আসন, বিজেপি-আই পি এফ টি জোট পেতে পারে ২৪-৩২টি আসন, অন্যান্য ০০-০২।
৩। নিউজ এক্স-জন কি বাত একজিট একজিট পোল অনুযায়ী বিজেপি-আই পি এফ টি জোট পেতে পারে ৩৫-৪৫টি আসন, বামফ্রন্ট পেতে পারে ১৪-২৩টি আসন।
৪। ‘ত্রিপুরা ইনফো ডট কম’ এর একজিট পোল অনুযায়ী বামফ্রন্ট পেতে পারে ৪০-৪৯টি আসন, বিজেপি-আই পি এফ টি জোট পেতে পারে ১০-১৯টি আসন, অন্যান্য ০০।
৫। পিপলস পালসের একজিট পোলেও এগিয়ে বিজেপি।
 
তথ্যসূত্র ‘টাইমস অব ইন্ডিয়া’-র ওয়েব সাইট থেকে নেওয়া। এই সমস্ত একজিট পোলগুলির সাথে “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” এর কোন সম্পর্ক নেই।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*