আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ ৷৷ আবারো উদ্ধার এক মহিলার মৃতদেহ। রবিবার সাতসকালে এই খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বোধজংনগর থানাধীন পশ্চিম নোয়াবাদি দেবরাম ঠাকুর পাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এনসিসি এলাকার এসডিপিও ধ্রুব নাথের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। ধারণা করা হচ্ছে, জনৈক ঐ মহিলাটির গলায় তার পেচিয়ে নৃশংসভাবে খুন করা হয়। খুনের পর মৃতদেহ ফেলে রেখে যায় অজ্ঞাত পরিচয় দুস্কৃতিরা। রাজধানীর অদূরে জঙ্গলাকীর্ণ এলাকা থেকে মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জনমনে। ঘটনার পর অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ।নৃশংসভাবে খুন হওয়া এক মহিলার মৃতদেহ উদ্ধার
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ ৷৷ আবারো উদ্ধার এক মহিলার মৃতদেহ। রবিবার সাতসকালে এই খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বোধজংনগর থানাধীন পশ্চিম নোয়াবাদি দেবরাম ঠাকুর পাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এনসিসি এলাকার এসডিপিও ধ্রুব নাথের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। ধারণা করা হচ্ছে, জনৈক ঐ মহিলাটির গলায় তার পেচিয়ে নৃশংসভাবে খুন করা হয়। খুনের পর মৃতদেহ ফেলে রেখে যায় অজ্ঞাত পরিচয় দুস্কৃতিরা। রাজধানীর অদূরে জঙ্গলাকীর্ণ এলাকা থেকে মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জনমনে। ঘটনার পর অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ।