আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ ৷৷ ত্রিপুরা রাজ্য বিধানসভার নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন স্থানে নির্বাচনোত্তর সন্ত্রাস শুরু হয়। বিভিন্ন স্থানে আক্রমণ থেকে শুরু করে সি পি আই (এম) পার্টি অফিস ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটছে। এমনটাই অভিযোগ করে আসছিল সি পি আই (এম) রাজ্য সম্পাদকমণ্ডলী। সম্প্রতি দক্ষিণ জেলার বিলোনিয়াতে লেলিনের ভাস্কর্য ভেঙে ফেলে দুর্বৃত্তরা। এ জন্য ক্ষমতাসীন বিজেপির যুব মোর্চাকে দায়ী করছে তাদের রাজনৈতিক বিরোধীরা। রোববার দুপুরে দক্ষিণ জেলা সদরের বিলোনীয়া কলেজ স্কোয়ারে সেই ভাস্কর্যস্থল পরিদর্শনে যান সর্বভারতীয় সি পি আই (এম) সাধারণ সম্পাদক সীমারাত ইয়েচুরি। এ সময় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী, দলের মুখপাত্র গৌতম দাস সহ কয়েকজন দলীয় নেতা উপস্থিত ছিলেন। ভাস্কর্যস্থল পরিদর্শন ছাড়াও রাজ্যের বিভিন্ন স্থানে ভাঙ্গা দলীয় পার্টি অফিস পরিদর্শন করেন সি পি আই (এম) সাধারণ সম্পাদক সীমারাত ইয়েচুরি। পরিদর্শনের পর বিলোনীয়া এলাকায় সি পি আই (এম) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সীতারাম বলেন, স্ট্যাচু ভেঙে ফেললেও মানুষের মন থেকে লেনিনের আদর্শকে মুছে ফেলা যাবে না।লেনিনের ভাঙা ভাস্কর্যস্থল সহ ভাঙা পার্টি অফিস পরিদর্শন করলেন সীতারাম ইয়েচুরি
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ ৷৷ ত্রিপুরা রাজ্য বিধানসভার নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন স্থানে নির্বাচনোত্তর সন্ত্রাস শুরু হয়। বিভিন্ন স্থানে আক্রমণ থেকে শুরু করে সি পি আই (এম) পার্টি অফিস ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটছে। এমনটাই অভিযোগ করে আসছিল সি পি আই (এম) রাজ্য সম্পাদকমণ্ডলী। সম্প্রতি দক্ষিণ জেলার বিলোনিয়াতে লেলিনের ভাস্কর্য ভেঙে ফেলে দুর্বৃত্তরা। এ জন্য ক্ষমতাসীন বিজেপির যুব মোর্চাকে দায়ী করছে তাদের রাজনৈতিক বিরোধীরা। রোববার দুপুরে দক্ষিণ জেলা সদরের বিলোনীয়া কলেজ স্কোয়ারে সেই ভাস্কর্যস্থল পরিদর্শনে যান সর্বভারতীয় সি পি আই (এম) সাধারণ সম্পাদক সীমারাত ইয়েচুরি। এ সময় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী, দলের মুখপাত্র গৌতম দাস সহ কয়েকজন দলীয় নেতা উপস্থিত ছিলেন। ভাস্কর্যস্থল পরিদর্শন ছাড়াও রাজ্যের বিভিন্ন স্থানে ভাঙ্গা দলীয় পার্টি অফিস পরিদর্শন করেন সি পি আই (এম) সাধারণ সম্পাদক সীমারাত ইয়েচুরি। পরিদর্শনের পর বিলোনীয়া এলাকায় সি পি আই (এম) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সীতারাম বলেন, স্ট্যাচু ভেঙে ফেললেও মানুষের মন থেকে লেনিনের আদর্শকে মুছে ফেলা যাবে না।