নয়া ক্যাবিনেট মন্ত্রীদের দপ্তর বন্টন, কে পেলেন কোন দফতর?

caminetআপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ ৷৷ ত্রিপুরার নতুন বিজেপি-আই পি এফ টি জোট সরকারের ৯জন মন্ত্রীদের শপথগ্রহণের পর শনিবার নয়া মন্ত্রীদের দপ্তর বন্টন করা হয়। পূর্বেই মুখ্যমন্ত্রী পদে বিপ্লব কুমার দেব এবং উপ-মুখ্যমন্ত্রী পদে যীষ্ণু দেববর্মার নাম ঘোষণা করা হলেও মন্ত্রীসভার বাকি ৭ জন মন্ত্রীর দপ্তর ঘোষণা করা হয়নি। শনিবার প্রথম মন্ত্রীসভার বৈঠকে মন্ত্রীদের দপ্তর বন্টন করা হয়। দপ্তরগুলি নিন্মরুপ –
১) মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব – স্বরাষ্ট্র, পূর্ত (পানীয় জল সম্পদ বাদে), শিল্প ও বাণিজ্য (তথ্য প্রযুক্তি বাদে), নগরোন্নয়ন, সাধারণ প্রশাসন, শ্রম, তথ্য ও সংস্কৃতি দপ্তর সহ অন্যান্য দপ্তরের সাথে সংযোগ রক্ষা করার দায়িত্ব।
২) উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা – অর্থ, বিদ্যুৎ, গ্রামোন্নয়ন (পঞ্চায়েত সহ), পরিকল্পনা ও সমন্বয় (পরিসংখ্যান সহ) দপ্তর।
৩) ক্যাবিনেট মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা – রাজস্ব এবং মৎস্য দপ্তর।
৪) ক্যাবিনেট মন্ত্রী রতন লাল নাথ – শিক্ষা (উচ্চ শিক্ষা ও বিদ্যালয় শিক্ষা), আইন (সংসদীয় বিষয়ক সহ), অন্যান্য পশ্চাদপদ সম্প্রদায় এবং সংখ্যালঘু কল্যাণ দপ্তর।
৫) ক্যাবিনেট মন্ত্রী সুদীপ রায় বর্মণ – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ, শিল্প ও বাণিজ্য (তথ্য প্রযুক্তি), পূর্ত (পানীয় জল সম্পদ) দপ্তর।
৬) ক্যাবিনেট মন্ত্রী প্রনজিত সিংহ রায় – কৃষি, পরিবহন এবং পর্যটন দপ্তর।
৭) ক্যাবিনেট মন্ত্রী মনোজ কান্তি দেব – যুব কল্যাণ ও ক্রীড়া, খাদ্য ও জনসংভরন দপ্তর।
৮) ক্যাবিনেট মন্ত্রী মেবার কুমার জমাতিয়া – উপজাতি কল্যাণ এবং বন দপ্তর।
৯) ক্যাবিনেট মন্ত্রী শান্তনা চাকমা – সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা, প্রাণী সম্পদ দপ্তর।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*