আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ ৷৷ শেষ পর্যন্ত জয় হল সাংবাদিকদের নৈতিক আন্দোলনের। রাজ্যের দুই সাংবাদিক হত্যাকান্ডের পর রাজ্যের কর্মরত সাংবাদিকরা পথে নেমে যে আন্দোলন সংগঠিত করেছিল সেই আন্দোলনের ১৭০ দিন অতিবাহিত হওয়ার পর ১৭১ দিনের মাথায় এই আন্দোলন প্রত্যাহার করে নেন সাংবাদিকরা। রাজ্যে নতুন বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকে রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক বৈঠকে সুদীপ দত্ত ভৌমিক এবং তরুন সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকান্ডের তদন্ত ভার CBI-র হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাংবাদিকদের দীর্ঘ দিনের দাবী বাস্তব রূপ পাওয়ায় Forum for Protection of Journalist (Tripura)-র পক্ষ থেকে রবিবার বিকেলে রবীন্দ্রভবন সংলগ্ন সাংবাদিক শহিদ স্কোয়াডে এক স্মরণ সভার আয়োজন করা হয়। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, আইন মন্ত্রী রতন লাল নাথ, বরিষ্ঠ সাংবাদিক সুবল দে সহ বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা। মূখ্যমন্ত্রী সহ উপস্থিত সকলেই সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক এবং শান্তনু ভৌমিকের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন। সাংবাদিকদের আন্দোলনের সমাপ্তি দিনে বক্তব্য রাখতে গিয়ে মূখ্যমন্ত্রী বলেন, এবারের সরকার পরিবর্তনে মিডিয়ার একটা বড় ভূমিকা রয়েছে। তিনি রাজ্যের মিডিয়ার ভূমিকার প্রশংশা করেন। মূখ্যমন্ত্রী বলেন, পুলিস কে স্বাধীনভাবে কাজ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কোন ঘটনায় রাজনৈতিক ভাবে নাক গলাবে না সরকারের প্রতিনিধিরা। সরকারি অফিসে রাজনীতি করা হলে তার পরিণামও ভয়াবহ হবে বলে রাজ্যের কর্মচারীদের সতর্ক করেন মূখ্যমন্ত্রী। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সরকারকে কৃতজ্ঞতা জানাতেও ভুলেনি সাংবাদিক সমাজ।CBI-র সিদ্ধান্তে সাংবাদিকদের আন্দোলন প্রত্যাহার, পুস্পার্ঘ অর্পণ মূখ্যমন্ত্রীর
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ ৷৷ শেষ পর্যন্ত জয় হল সাংবাদিকদের নৈতিক আন্দোলনের। রাজ্যের দুই সাংবাদিক হত্যাকান্ডের পর রাজ্যের কর্মরত সাংবাদিকরা পথে নেমে যে আন্দোলন সংগঠিত করেছিল সেই আন্দোলনের ১৭০ দিন অতিবাহিত হওয়ার পর ১৭১ দিনের মাথায় এই আন্দোলন প্রত্যাহার করে নেন সাংবাদিকরা। রাজ্যে নতুন বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকে রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক বৈঠকে সুদীপ দত্ত ভৌমিক এবং তরুন সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকান্ডের তদন্ত ভার CBI-র হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাংবাদিকদের দীর্ঘ দিনের দাবী বাস্তব রূপ পাওয়ায় Forum for Protection of Journalist (Tripura)-র পক্ষ থেকে রবিবার বিকেলে রবীন্দ্রভবন সংলগ্ন সাংবাদিক শহিদ স্কোয়াডে এক স্মরণ সভার আয়োজন করা হয়। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, আইন মন্ত্রী রতন লাল নাথ, বরিষ্ঠ সাংবাদিক সুবল দে সহ বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা। মূখ্যমন্ত্রী সহ উপস্থিত সকলেই সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক এবং শান্তনু ভৌমিকের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন। সাংবাদিকদের আন্দোলনের সমাপ্তি দিনে বক্তব্য রাখতে গিয়ে মূখ্যমন্ত্রী বলেন, এবারের সরকার পরিবর্তনে মিডিয়ার একটা বড় ভূমিকা রয়েছে। তিনি রাজ্যের মিডিয়ার ভূমিকার প্রশংশা করেন। মূখ্যমন্ত্রী বলেন, পুলিস কে স্বাধীনভাবে কাজ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কোন ঘটনায় রাজনৈতিক ভাবে নাক গলাবে না সরকারের প্রতিনিধিরা। সরকারি অফিসে রাজনীতি করা হলে তার পরিণামও ভয়াবহ হবে বলে রাজ্যের কর্মচারীদের সতর্ক করেন মূখ্যমন্ত্রী। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সরকারকে কৃতজ্ঞতা জানাতেও ভুলেনি সাংবাদিক সমাজ।