আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ ৷৷ রাজ্যের বিজেপি-আই পি এফ টি সরকার জনকল্যাণে জনদরদি মানসিকতা নিয়ে কাজ করবে। এই সরকার হবে রাজ্যের ৩৭ লক্ষ মানুষের সরকার। বৃহস্পতিবার ধর্মনগরে উত্তর জেলা প্রেস ক্লাব ও ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উত্তর জেলা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী বলেন, আগামী ৩ বছরের মধ্যে ত্রিপুরাকে এক মডেল রাজ্য হিসেবে গড়ে তুলবে নতুন সরকার। এতে রাজ্যের সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের সাহায্য চেয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তর জেলা প্রেস ক্লাবে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজস্ব ও মৎস্যমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব, বিধায়ক বিশ্ববন্ধু সেনকে সংবর্ধনা দেওয়া হয়। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উত্তর জেলা কমিটির সম্পাদক মিন্টু গুপ্ত মূখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী ও বিধায়কদের হাতে পুষ্পস্তবক, স্মারক ও মানপত্র তুলে দেন। অনুষ্ঠানে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক প্রণব সরকার, সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য সহ উত্তর জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।উত্তর জেলা প্রেস ক্লাবে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ ৷৷ রাজ্যের বিজেপি-আই পি এফ টি সরকার জনকল্যাণে জনদরদি মানসিকতা নিয়ে কাজ করবে। এই সরকার হবে রাজ্যের ৩৭ লক্ষ মানুষের সরকার। বৃহস্পতিবার ধর্মনগরে উত্তর জেলা প্রেস ক্লাব ও ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উত্তর জেলা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী বলেন, আগামী ৩ বছরের মধ্যে ত্রিপুরাকে এক মডেল রাজ্য হিসেবে গড়ে তুলবে নতুন সরকার। এতে রাজ্যের সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের সাহায্য চেয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তর জেলা প্রেস ক্লাবে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজস্ব ও মৎস্যমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব, বিধায়ক বিশ্ববন্ধু সেনকে সংবর্ধনা দেওয়া হয়। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উত্তর জেলা কমিটির সম্পাদক মিন্টু গুপ্ত মূখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী ও বিধায়কদের হাতে পুষ্পস্তবক, স্মারক ও মানপত্র তুলে দেন। অনুষ্ঠানে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক প্রণব সরকার, সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য সহ উত্তর জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।