আপডেট প্রতিনিধি, খোয়াই, ০১ এপ্রিল ৷৷ খোয়াইয়ে এবার নির্বাচনোত্তর সন্ত্রাসের শিকার সাংবাদিক। কক্ ত্রিপুরা চ্যানেলে কর্মরত খোয়াইয়ের সাংবাদিক অনুপ দের্ব্বমার উপর প্রান নাশক আক্রমন সংঘটিত হয়েছে শুক্রবার সন্ধ্যা রাতে। খবরে প্রকাশ, এদিন সন্ধ্যা আনুমানিক পনে সাতটা নাগাদ সাংবাদিক অনুপ দের্ব্বমা নিজ বাড়ির সামনে আমতলি বাজারের একটি ফাস্ট ফুডের দোকানে টিফিন খাচ্ছিল। সেই সময়েই এলাকার সুদীপ দের্ব্বমা নামে এক যুবক ফাস্ট ফুডের দোকানে ঢুকে হটাৎই সাংবাদিক অনুপ দের্ব্বমার উপর আক্রমন চালায়। দোকানের চেয়ার দিয়ে সাংবাদিক অনুপ দের্ব্বমার মাথায় আঘাত করে দুই দুইবার। ফলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সাংবাদিক অনুপ দের্ব্বমা। বাজারের লোকেরা সঙ্গে সঙ্গে অনুপ দের্ব্বমাকে খোয়াই হাসপাতালে নিয়ে আসে। অনুপ দের্ব্বমার মাথার আঘাত মারাত্মক হবার ফলে খোয়াই হাসপাতাল থেকে সঙ্গে সঙ্গেই তাকে জিবি হাসপাতালে পাঠাতে হয়েছে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে খোয়াইয়ের সাংবাদিকরা ছুটে আসে খোয়াই হাসপাতালে। এই ঘটনায় ক্ষোভ দেখা দেয় খোয়াইয়ের সাংবাদিক মহলে। তবে কি কারণে সাংবাদিকের উপর এমন আক্রমণ করা হল তা এখনো স্পষ্ট ভাবে কিছুই জানা যায়নি। ঘটনার খবর পেয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব, রামচন্দ্রঘাট কেন্দ্রের বিধায়ক প্রশান্ত দের্ব্বমা এবং বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার ছুটে আসে খোয়াই হাসপাতালে। মন্ত্রী মনোজ কান্তি দেব ও বিধায়ক প্রশান্ত দের্ব্বমা ঘটনার খবরা খবর নেন। এবং আক্রান্ত সাংবাদিকের পরিবারকে এই ঘটনার সুষ্ঠ বিচার পাবে বলে আশ্বাস দেয়। পাশাপাশি সাংবাদিক অনুপ দের্ব্বমাকে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যেতে আর্থিক সাহায্যও করেন মন্ত্রী। ঘটনার পর সমস্থ বিষয় জানিয়ে আক্রান্ত সাংবাদিক অনুপ দের্ব্বমার স্ত্রী রিংকু দের্ব্বমা খোয়াই থানায় অভিযোগ দায়ের করেছে। সংবাদ লেখা পর্যন্ত অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ। এখন এই ঘটনায় খোয়াই জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।ফের আক্রান্ত সাংবাদিক, খোয়াই জুড়ে চাঞ্চল্য
আপডেট প্রতিনিধি, খোয়াই, ০১ এপ্রিল ৷৷ খোয়াইয়ে এবার নির্বাচনোত্তর সন্ত্রাসের শিকার সাংবাদিক। কক্ ত্রিপুরা চ্যানেলে কর্মরত খোয়াইয়ের সাংবাদিক অনুপ দের্ব্বমার উপর প্রান নাশক আক্রমন সংঘটিত হয়েছে শুক্রবার সন্ধ্যা রাতে। খবরে প্রকাশ, এদিন সন্ধ্যা আনুমানিক পনে সাতটা নাগাদ সাংবাদিক অনুপ দের্ব্বমা নিজ বাড়ির সামনে আমতলি বাজারের একটি ফাস্ট ফুডের দোকানে টিফিন খাচ্ছিল। সেই সময়েই এলাকার সুদীপ দের্ব্বমা নামে এক যুবক ফাস্ট ফুডের দোকানে ঢুকে হটাৎই সাংবাদিক অনুপ দের্ব্বমার উপর আক্রমন চালায়। দোকানের চেয়ার দিয়ে সাংবাদিক অনুপ দের্ব্বমার মাথায় আঘাত করে দুই দুইবার। ফলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সাংবাদিক অনুপ দের্ব্বমা। বাজারের লোকেরা সঙ্গে সঙ্গে অনুপ দের্ব্বমাকে খোয়াই হাসপাতালে নিয়ে আসে। অনুপ দের্ব্বমার মাথার আঘাত মারাত্মক হবার ফলে খোয়াই হাসপাতাল থেকে সঙ্গে সঙ্গেই তাকে জিবি হাসপাতালে পাঠাতে হয়েছে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে খোয়াইয়ের সাংবাদিকরা ছুটে আসে খোয়াই হাসপাতালে। এই ঘটনায় ক্ষোভ দেখা দেয় খোয়াইয়ের সাংবাদিক মহলে। তবে কি কারণে সাংবাদিকের উপর এমন আক্রমণ করা হল তা এখনো স্পষ্ট ভাবে কিছুই জানা যায়নি। ঘটনার খবর পেয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব, রামচন্দ্রঘাট কেন্দ্রের বিধায়ক প্রশান্ত দের্ব্বমা এবং বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার ছুটে আসে খোয়াই হাসপাতালে। মন্ত্রী মনোজ কান্তি দেব ও বিধায়ক প্রশান্ত দের্ব্বমা ঘটনার খবরা খবর নেন। এবং আক্রান্ত সাংবাদিকের পরিবারকে এই ঘটনার সুষ্ঠ বিচার পাবে বলে আশ্বাস দেয়। পাশাপাশি সাংবাদিক অনুপ দের্ব্বমাকে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যেতে আর্থিক সাহায্যও করেন মন্ত্রী। ঘটনার পর সমস্থ বিষয় জানিয়ে আক্রান্ত সাংবাদিক অনুপ দের্ব্বমার স্ত্রী রিংকু দের্ব্বমা খোয়াই থানায় অভিযোগ দায়ের করেছে। সংবাদ লেখা পর্যন্ত অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ। এখন এই ঘটনায় খোয়াই জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।