বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রমে পরিবর্তন আনা হচ্ছে – মুখ্যমন্ত্রী

biplabআপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল ৷৷ রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রমে পরিবর্তন আনা হচ্ছে। বুধবার দুপুরে মহাকরণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, গত ২৫ বছরে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক লালিকরণ করা হয়েছে। তিনি বলেন, আগে রাজ্যের শিক্ষার্থীদের পাঠ্যক্রমে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের বিষয়, স্বাধীনতা আন্দোলনের বিষয় বস্তু তুলে ধরা হতো, ভারতের ইতিহাস সম্পর্কে পড়ানো হতো। কিন্তু দীর্ঘ বাম শাসনে বিদ্যালয়ের পাঠ্যবই থেকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সংগ্রামী ও মনীষীদের ইতিহাস বাদ দিয়ে সেখানে রাশিয়ার বিপ্লব, মার্কের মতো বিদেশিদের ইতিহাস তুলে ধরা হয়েছে। তিনি বলেন, বিদেশিদের ইতিহাসের তেমন কোনো প্রয়োজন নেই। ওই জায়গায় ভারতীয় স্বাধীনতার ও মনীষীদের ইতিহাস পড়ানো হবে। পাশাপাশি শিক্ষার্থীদের বইয়ের চাপ কমানো হবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*