আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল ৷৷ ভারত সরকারের ন্যাশন্যাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির উদ্যোগে উত্তর পূর্বাঞ্চলের নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরা এই চারটি রাজ্যের সদর দপ্তর ও প্রতিটি জেলায় আগামী ২৬ এপ্রিল ভূমিকম্প সম্পর্কিত দুর্যোগ মোকাবিলা বিষয়ে এক মাল্টি স্টেট মেগা মক এক্সারসাইজ প্রসেস আয়োজিত হবে। এই মেগা মক এক্সারসাইজ কর্মসূচীকে এরাজ্যেও সফল করে তোলার লক্ষ্যে রাজ্যের রাজস্ব দপ্তর ও এন ডি এম এ-এর যৌথ উদ্যোগে রাজ্যের বিভিন্ন দপ্তরের অধিকর্তাদের নিয়ে বুধবার প্রজ্ঞাভবনের ৩নং প্রেক্ষাগৃহে দু’দিনের ট্রেনিং, কো-অর্ডিনেশন এবং ওরিয়েন্টশান কনফারেন্স শুরু হয়েছে। এর উদ্বোধন করেন রাজ্যের রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজস্ব দপ্তরের প্রধান সচিব মনোজ কুমার, এন ডি এম এ-এর ব্রিগেডিয়ার কুলদীপ সিং, এম ই ব্রিগেডিয়ার অজয় গাংগুয়ার, রাজ্যের রাজস্ব দপ্তরের ডিজাস্টার ম্যানেজমেন্টের অধিকর্তা এস পি ও ডঃ শরৎ কুমার দাস প্রমুখ।দুর্যোগ মোকাবিলা বিষয়ে মক এক্সারসাইজ প্রসেস আগামী ২৬ এপ্রিল
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল ৷৷ ভারত সরকারের ন্যাশন্যাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির উদ্যোগে উত্তর পূর্বাঞ্চলের নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরা এই চারটি রাজ্যের সদর দপ্তর ও প্রতিটি জেলায় আগামী ২৬ এপ্রিল ভূমিকম্প সম্পর্কিত দুর্যোগ মোকাবিলা বিষয়ে এক মাল্টি স্টেট মেগা মক এক্সারসাইজ প্রসেস আয়োজিত হবে। এই মেগা মক এক্সারসাইজ কর্মসূচীকে এরাজ্যেও সফল করে তোলার লক্ষ্যে রাজ্যের রাজস্ব দপ্তর ও এন ডি এম এ-এর যৌথ উদ্যোগে রাজ্যের বিভিন্ন দপ্তরের অধিকর্তাদের নিয়ে বুধবার প্রজ্ঞাভবনের ৩নং প্রেক্ষাগৃহে দু’দিনের ট্রেনিং, কো-অর্ডিনেশন এবং ওরিয়েন্টশান কনফারেন্স শুরু হয়েছে। এর উদ্বোধন করেন রাজ্যের রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজস্ব দপ্তরের প্রধান সচিব মনোজ কুমার, এন ডি এম এ-এর ব্রিগেডিয়ার কুলদীপ সিং, এম ই ব্রিগেডিয়ার অজয় গাংগুয়ার, রাজ্যের রাজস্ব দপ্তরের ডিজাস্টার ম্যানেজমেন্টের অধিকর্তা এস পি ও ডঃ শরৎ কুমার দাস প্রমুখ।