‘জনতার দরবার’ এবার থেকে অনলাইনেও, করা যাবে অভিযোগ দায়ের

janatar darbarআপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল ৷৷ সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার জন্য মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ‘জনতার দরবার’ এর আয়োজন করেছিলেন। সে অনুযায়ী রাজ্যের নানা প্রান্ত থেকে সাধারণ মানুষ মূখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের অভাব অভিযোগের কথা বলছেন। এখন থেকে এই ব্যবস্থা ছাড়াও জনসাধারণ ইচ্ছে করলে যে কোন জায়গা থেকে যে কোন সময় তাদের অভাব অভিযোগ অনলাইনের মাধ্যমে জানাতে পারবেন। অনলাইনে অভিযোগ দায়ের করতে হলে প্রথমে পি জি পোর্টাল অর্থাৎ www.pgportal.gov.in –এ গিয়ে রেজিষ্টার করতে হবে, তারপর ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে CPGRAMS –এ লগ ইন করতে হবে। যদি এভাবে অভিযোগ দায়ের করতে কেউ অসফল হন তবে নিকটবর্তী ডি এম, এস ডি এম, বি ডি ও অফিস বা কমিউনিটি সার্ভিস সেন্টারে (সি এম সি) গিয়ে তাদের সাহায্য নিয়ে অভিযোগ দায়ের করতে পারবেন।
তবে কিছু কিছু বিষয়ে অনলাইন অভিযোগ প্রযোজ্য হবে না যেমন, আদালতে বিচারাধীন মামলা, আদালতের দেওয়া কোন রায়, ব্যক্তিগত ও পারিবারিক কলহ, আর টি আই বিষয়ক ব্যাপার, দেশের আঞ্চলিক সংহতি বা প্রতিবেশী দেশের সাথে সম্পর্ককে বিপন্ন করে এমন কোন প্রস্তাব বা পরামর্শ ইত্যাদি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*