রাজ্য ভিত্তিক বিঝু উৎসব ও মেলার উদ্বোধন করলেন জুয়েল ওরাম

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল ৷৷ আমাদের দেশে যে সকল উৎসব, অনুষ্ঠান পালন করা হয়ে থাকে তার পেছনে কোনও না কোনও বিজ্ঞান ভিত্তিক কারন লুকিয়ে থাকে। শুক্রবার পেঁচারথলের নবীনছড়া হাই স্কুল ময়দানে ৪৫তম রাজ্য ভিত্তিক বিঝু উৎসব ও মেলার উদ্বোধন করে একথা বলেন কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রী জুয়েল ওরাম। তিনি বলেন, ত্রিপুরার জন্য আরো ১৫টি মডেল স্কুল গড়ে দেওয়ার ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার। সেখানে ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে থাকা খাওয়ার বন্দোবস্ত করে দেওয়া হবে। তিনি বলেন, সড়ক যোগাযোগের উন্নয়নেও বিশেষ নজর দেওয়া হবে। সেই সাথে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ পরিষেবার উন্নয়নে দেওয়া হবে বিশেষ অগ্রাধিকার।
চাকমা সমাজের পক্ষ থেকে আয়োজিত রাজ্য ভিত্তিক এই বিঝু মেলার উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী চাকমাদের ধর্মীয় রীতির ভবচক্র, অজাল, টঙ্গি এবং বিভিন্ন দপ্তরের স্টল পরিদর্শন করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*