গুরুত্বপূর্ণ বিষয়ে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীর সাথে বৈঠক উপ-মুখ্যমন্ত্রীর

dy cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মে ৷৷ তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী আর কে সিং’র সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের বিদ্যুৎ তথা উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ এই বৈঠক করেন কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী এবং রাজ্যের বিদ্যুৎ তথা উপ-মুখ্যমন্ত্রী। তিনটি বিষয়ে মধ্যে অন্যতম হল সৌভাগ্য প্রকল্পে একলক্ষ ৪১ হাজার ৬২৫টি বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ সংযোগের জন্য আর্থিক মঞ্জুরি প্রদান। এদিন রাজ্যের বিদ্যুৎ মাশুল যাতে কম হয় এই লক্ষে বঙ্গাইগাঁও থারমাল পাওয়ার প্ল্যান্ট যাতে বিদ্যুতের দাম কমিয়ে দেয় সেই দাবীও রাখেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী। তৃতীয় বিষয়টি হল আমবাসা থেকে গন্ডাছড়া পর্যন্ত ১৩২ কেভি বিদ্যুৎ পরিবাহী লাইন সম্প্রসারনে বনদপ্তরের অনুমোদন এবং আর্থিক সাহায্য প্রদানের জন্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আবেদন করেন যীষ্ণু দেববর্মা। সবক্ষেত্রেই কেন্দ্রীয় মন্ত্রীর সদর্থক সাড়ায় বৈঠক সফল হয়েছে বলে খবর।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*