১০৮ শয্যা বিশিষ্ট হজ ভবনের দ্বারোদঘাটন করলেন মুখ্যমন্ত্রী

cm cm.jpg1আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই ৷৷ হজে গিয়ে ত্রিপুরা রাজ্যের ২৭ লাখ মানুষের জন্য দোয়া করবেন। বুধবার রাজধানী আগরতলার মেলারমাঠে হজ ভবনের দ্বারোদঘাটন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সংখ্যালঘু কল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে এই হজ ভবনটি নির্মাণ করা হয়। ভবনটি নিরমানে মোট ব্যয় হয়েছে ৭ কোটি ১৯ লক্ষ ৩৫ হাজার টাকা। ৪ তলা বিশিষ্ট ভবনটিতে ১০৮টি শয্যা রয়েছে। ভবনটি নির্মাণ করেছে রাজ্য সরকারের পূর্ত দপ্তর। হজ ভবনটির উদ্বোধনী অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, বিধায়ক আশিষ কুমার সাহা, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, সংখ্যালঘু কল্যাণ দপ্তরের সচিব এম এল দে, ত্রিপুরা রাজ্য হজ কমিটির সভাপতি মোহম্মদ জসিম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, ত্রিপুরা রাজ্য থেকে এ বছর মোট ১৫০ জন হজ করতে যাবেন। এর মধ্যে ৯৯ জন পুরুষ এবং ৫১ জন নারী রয়েছে। ১৯৮৭ সালে ত্রিপুরা রাজ্যে হজ কমিটি গঠিত হয়েছে। এরপর থেকে ২০১৭ সাল পর্যন্ত রাজ্য থেকে মোট ১ হাজার ৩৭৩ জন হজ পালন করেছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*