মহান বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন মুখ্যমন্ত্রী

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর ৷৷ ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে এই দিনটিতে। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে নেমে পড়েছিলেন ভারতীয় সেনাবাহিনী। এই যুদ্ধে মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সেনা জওয়ানরাও শহীদ হয়েছিল। এই মহান বিজয় দিবসে বীর শহীদ সেনানীদের শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবিবার আগরতলার পোস্ট অফিস চৌমুহনীতে বীর শহিদদের স্মৃতির পুষ্পস্তবক দিয়ে প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মূখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত এবং বিশেষ করে ত্রিপুরা রাজ্যের বিশেষ অবদান রয়েছে। মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার মানুষ স্বতস্ফুর্তভাবে সহায়তা করেছিলেন। এই যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে গভীরভাবে স্মরণ করি। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যস্থিত সেনা বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*