বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৬ ডিসেম্বর ৷৷ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত তৈকর্ম হলিক্রস দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে সাউথ ত্রিপুরা খ্রিষ্টান ফোরামের উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় খ্রিষ্ট মেলা-২০১৮। কিছুদিন পরেই খ্রিষ্টান ধর্মালম্বীদের প্রধান উৎসব বড়দিন। ভগবান যিশুকে কেন্দ্র করে এই উৎসবের আয়োজন করা হয়। এর মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে গীর্জাগুলি সেজে উঠছে। এই বড়দীনকে কেন্দ্র করে রবিবার অনুষ্ঠিত হলো খ্রিষ্ট মেলা ২০১৮। এই খ্রিষ্ট মেলা উপলক্ষে মেলার তাৎপর্য ও ভগবান যিশুর বিভিন্ন দিকগুলি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন বিশপ রেভেন্ট লোমেন মনট্রিও। তিনি সংবাদ মাধ্যমের মধ্যদিয়ে রাজ্যবাসীকে অগ্রিম বড়দিনের ও অগ্রিম ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভ সূচনা করেন বিশপ রেভেন্ট লোমেন্ট মনট্রিও। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেভেন্ট কিরন দের্বমা, রেভেন্ট বিরেন্দ্র রিয়াং, রেভেন্ট রোবার্ট মারাক, হলিক্রস দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের প্রিন্সিপ্যাল ফাদার আলফ্রেড ডিসোজা প্রমুখ। এই খ্রিষ্ট মেলায় মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে দোকানদাররা দোকান পাঠ নিয়ে হাজির হয়েছেন। এই খ্রিষ্ট মেলায় দোকাদারের ও লোকজনের সমাগমে এক সুন্দরময় মেলার আকার ধারন করেছে।খ্রিষ্টান ফোরামের উদ্দ্যোগে খ্রিষ্ট মেলা অনুষ্ঠিত শান্তিরবাজারে
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৬ ডিসেম্বর ৷৷ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত তৈকর্ম হলিক্রস দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে সাউথ ত্রিপুরা খ্রিষ্টান ফোরামের উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় খ্রিষ্ট মেলা-২০১৮। কিছুদিন পরেই খ্রিষ্টান ধর্মালম্বীদের প্রধান উৎসব বড়দিন। ভগবান যিশুকে কেন্দ্র করে এই উৎসবের আয়োজন করা হয়। এর মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে গীর্জাগুলি সেজে উঠছে। এই বড়দীনকে কেন্দ্র করে রবিবার অনুষ্ঠিত হলো খ্রিষ্ট মেলা ২০১৮। এই খ্রিষ্ট মেলা উপলক্ষে মেলার তাৎপর্য ও ভগবান যিশুর বিভিন্ন দিকগুলি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন বিশপ রেভেন্ট লোমেন মনট্রিও। তিনি সংবাদ মাধ্যমের মধ্যদিয়ে রাজ্যবাসীকে অগ্রিম বড়দিনের ও অগ্রিম ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভ সূচনা করেন বিশপ রেভেন্ট লোমেন্ট মনট্রিও। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেভেন্ট কিরন দের্বমা, রেভেন্ট বিরেন্দ্র রিয়াং, রেভেন্ট রোবার্ট মারাক, হলিক্রস দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের প্রিন্সিপ্যাল ফাদার আলফ্রেড ডিসোজা প্রমুখ। এই খ্রিষ্ট মেলায় মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে দোকানদাররা দোকান পাঠ নিয়ে হাজির হয়েছেন। এই খ্রিষ্ট মেলায় দোকাদারের ও লোকজনের সমাগমে এক সুন্দরময় মেলার আকার ধারন করেছে।