এন আর সি থেকে বাদ পড়বে না কোনও ভারতিয়ের নাম – প্রধানমন্ত্রী

nrcজাতীয় ডেস্ক ।। জাতীয় নাগরিকত্ব পঞ্জি বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন (এন আর সি) থেকে কোনও ভারতীয়ের নাম বাদ পড়বে না। শুক্রবার অসমের বরাক উপত্যকার শিলচরে এক কর্মসূচি থেকে তিনি এই ঘোষণা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘আমার সরকার নাগরিকত্ব বিল পাস করানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। খুব শীঘ্রই সংসদে এই বিল পাস হবে। এই বিল আসলে বহু মানুষের অতীতের বঞ্চনার জবাব।’
উল্লেখ্য, গত বছর ৩০ জুলাই এন আর সি’র তালিকা প্রকাশিত হয়। অসমের ৩.২৯ কোটি মানুষের মধ্যে ২.৯ কোটি বাসিন্দার নাম এন আর সি তালিকায় ছিল। বাকি ৪০ লক্ষের নাম বাদ পড়ে যায়। এনিয়ে দেশজুড়ে বিতর্কও তৈরি হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*