আক্রান্ত কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা, থানায় ঢুকে আইন হাতে নিলেন মহারাজা

vgগোপাল সিং, খোয়াই, ১৮ এপ্রিল ৷৷ এবার আক্রান্ত হলেন লোকসভার পূর্ব ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মণ। খোয়াই ভোট প্রচারে এসে আক্রান্ত হন তিনি। জানা যায়, পূর্ব ঘোষিত সূচী অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে খোয়াই চাম্পাহাওর থানা এলাকায় তুলাশিখরে কংগ্রেসের এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ফেরর পথে বিরোধীদের আক্রমণে করছে। এই ঘটনায় পুলিশ পিন্টু দেববর্মা নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। আক্রমণের খবর পেয়ে থানায় যান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুত কিশোর দেববর্মণ।
জানা যায়, প্রদ্যুত কিশোর দেববর্মণ থানায় গিয়ে আক্রমণকারী পিন্টু দেববর্মার উপর চটে গিয়ে চর কসিয়ে বসেন। থানায় গিয়ে পুলিশের সামনে রাজ পরিবারের একজন সদস্য হয়ে কি করে এরকম আইন হাতে নিতে পারেন বলে জোড় চর্চা চলছে গোটা রাজ্যে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*