বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ এপ্রিল ৷৷ লোকসভার পূর্ব ত্রিপুরা আসনের নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যা ৬টায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি’র উদ্যোগে দেবদারু বাজারে এক নির্বাচনী প্রচারসভার আয়োজন করা হয়। এই প্রচার সভা শুরুর পূর্বে এক মিছিল এর আয়োজন করা হয়। বিজেপি কতৃক আয়োজিত এই নির্বাচনী প্রচারসভার মূল লক্ষ্য আগামী ২৩শে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনিত প্রার্থী রেবতী ত্রিপুরাকে বিপুল ভোটে জয়যুক্ত করা। এই প্রচার সভার প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী ব্লকের এগ্রি স্টেন্ডিং কমিটির চেয়ারম্যান বিকাশ বৈদ্য। প্রধান বক্তার পাশাপাশি উপস্থিত ছিলেন ৩৮-জোলাইবাড়ী মন্ডল সভাপতি তাপস দত্ত, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য পুলক ভৌমিক, মনিন্দ্র বিশ্বাস প্রমুখ। এই নির্বাচনী প্রচারসভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনিত প্রার্থী রেবতী ত্রিপুরাকে বিপুল ভোটে জয়যুক্ত করার বিশেষ আহব্বান জানান। বক্তারা জানান, রাজ্যের সার্বিক মান উন্নয়নে কেন্দ্রে পুনরায় নরেন্দ্র মোদির সরকার গঠন করতে হবে। বিজেপি কতৃক আয়োজিত আজকের এই নির্বাচনি প্রচারসভায় লোকজনের উপস্থিতির হার ছিলো লক্ষ্যনীয়।রেবতী ত্রিপুরার সমর্থনে জোলাইবাড়ীতে নির্বাচনী প্রচারসভা
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ এপ্রিল ৷৷ লোকসভার পূর্ব ত্রিপুরা আসনের নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যা ৬টায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি’র উদ্যোগে দেবদারু বাজারে এক নির্বাচনী প্রচারসভার আয়োজন করা হয়। এই প্রচার সভা শুরুর পূর্বে এক মিছিল এর আয়োজন করা হয়। বিজেপি কতৃক আয়োজিত এই নির্বাচনী প্রচারসভার মূল লক্ষ্য আগামী ২৩শে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনিত প্রার্থী রেবতী ত্রিপুরাকে বিপুল ভোটে জয়যুক্ত করা। এই প্রচার সভার প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী ব্লকের এগ্রি স্টেন্ডিং কমিটির চেয়ারম্যান বিকাশ বৈদ্য। প্রধান বক্তার পাশাপাশি উপস্থিত ছিলেন ৩৮-জোলাইবাড়ী মন্ডল সভাপতি তাপস দত্ত, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য পুলক ভৌমিক, মনিন্দ্র বিশ্বাস প্রমুখ। এই নির্বাচনী প্রচারসভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনিত প্রার্থী রেবতী ত্রিপুরাকে বিপুল ভোটে জয়যুক্ত করার বিশেষ আহব্বান জানান। বক্তারা জানান, রাজ্যের সার্বিক মান উন্নয়নে কেন্দ্রে পুনরায় নরেন্দ্র মোদির সরকার গঠন করতে হবে। বিজেপি কতৃক আয়োজিত আজকের এই নির্বাচনি প্রচারসভায় লোকজনের উপস্থিতির হার ছিলো লক্ষ্যনীয়।