পচা ডিম ও ছেঁরা জুতো ছুরে মারলো জনতা, ৩ দিনের পুলিশ রিমান্ডে সৈকত তলাপাত্র

skআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল ৷৷ স্যোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে নিয়ে কুৎসা ছোড়ানোর অপরাধে ধৃত সৈকত তলাপাত্রকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠালো আদালত। জানা যায়, পুলিশ ৫ দিনের রিমান্ডের আবেদন জান্নিয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে তোলা হলে আদালত তাকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠায় বলে জানা যায়। বাড়তি নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে সৈকত তলাপাত্রকে নিয়ে যাওয়ার সময় আদালত চত্বরে উপস্থিত জনতা তাকে উদ্দেশ্য করে পচা ডিম ও ছেঁরা জুতো ছুরে মারে।
উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং তাঁর পরিবার নিয়ে স্যোশাল মিডিয়ায় কুৎসা ছোড়ানোর অপরাধে রবিবার আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দর থেকে সৈকত তলাপাত্রকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, ধৃত সৈকত তলাপাত্র একজন সরকারী শিক্ষক, পাশাপাশি একটি সংবাদ মাধ্যমের সঞ্চালক। তার বিরুদ্ধে ৮৪/২০১৯ কেস নম্বরের ১২০ (বি), ৫০১, ৫০৯, ৩৮৪ এবং আইটি অ্যাক্টের ৬৭ ধারা অনুযায়ী মামলা নিয়েছে বলে জানান পশ্চিম আগরতলা থানার পুলিশ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*