মনোনয়নপত্র দাখিল করলেন বিজেপি মনোনীত ৮ জন প্রার্থী

sbবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ জুলাই ৷৷ আসন্ন ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জোলাইবাড়ির পঞ্চায়েত সমিতির বিজেপি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করলেন। সোমবার দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার জোলাইবাড়ি আর ডি ব্লকের রিটানিং অফিসার তথা জোলাইবাড়ি আর ডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিজিৎ দাসের নিকট মনোনয়নপত্র প্রদান করেন বিজেপি মনোনীত ৮ জন প্রার্থী তাপস দত্ত, বিকাশ বৈদ্য, কেশব চৌধুরী, পরিমল চন্দ্র দাস, আলোরানী শীল শর্মা, সবিতা দে, পার্বতী মজুমদার এবং ঝর্ণা দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার বিজেপি সভাপতি বিভীষণ দাস, বিজেপি’র দক্ষিণ জেলা কমিটির সদস্য ডাক্তার নিলয় রতন সুর প্রমুখ। জানা যায়, জোলাইবাড়ি ব্লকের অধীনে মোট ১৪টি পঞ্চায়েত আছে। এর মধ্যে পঞ্চায়েত সমিতির সংখ্যা ১১টি। এই ব্লকের অধীনে মোট ভোটার সংখ্যা ৩০,৭৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৫,৭৩৭ এবং মহিলা ভোটারের সংখ্যা ১৫,০০৪জন বলে জানা যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*