ফের পুকুরে বিষ দিল দুষ্কৃতিকারীরা

IMG-20190921-WA0108গোপাল সিং, খোয়াই, ২২ সেপ্টেম্বর ৷। ফের পুকুরে বিষ ফেলে পালালো দুষ্কৃতিকারীরা। ঘটনা খোয়াই সোনাতলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা যায়, গত ১৮ই সেপ্টেম্বর গভীর রাতে ঐ এলাকার বাসিন্দা যুগল পালের পুকুরে বিষ ফেলে দেওয়া হয়। ফলে পুকুরের সব মাছ মাতা যায়। এতে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান যুগল পাল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাম বিধায়ক নির্মল বিশ্বাস, খোয়াই মহকুমা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা প্রমুখ। যুগল পালের অভিযোগ, সি পি আই (এম) মহকুমা কমিটির ডাকে সি পি আই (এম) সদর জেলা কার্যালয়ে আয়োহিত হল সভায় উপস্থিত ছিলেন তিনি। সেই অপরাধেই শাসক দলের দুষ্কৃতিকারীরা সেদিন তার উপর আক্রমণ চালায় এবং রাতে পুকুরে বিশ ঢেলে দেয় বলে অভিযোগ করেন তিনি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*