আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর ৷। চারিদিকে যখন নারীদের উপর অত্যাচার সহ নানা ভাবে তারা অবহেলিত ও নিপীড়িত হচ্ছে, ঠিক সেই সময়েই চারিদিকে নারীদের উপর নির্যাতনের ভয়াবহতা দেখে, নির্যাতন প্রতিরোধ করার জন্য এবার পূজোয় ঘটবে নারীশক্তির আত্মপ্রকাশ। রাজ্যের ইউটিউভ চ্যানেল ‘টিউন মিউজিক্যাল ল্যাব’ ও ‘ভিশনাইর’ নিয়ে আসছে এমনি কিছু চিত্রপট। ‘টিউন মিউজিক্যাল ল্যাব’ চ্যানেলে নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এবার পূজোয় আসছে নতুন মিউজিক ভিডিও “শক্তিরূপিনী”।ভিডিওটির মূখ্য চরিত্র সহ সহকারী অভিনেতা ও অভিনেত্রী হিসেবে অভিনয় করেছেন পারমিতা মজুমদার, পূরবী চক্রবর্তী, তামান্না বৈদ্য, রিমা পাল, মুনমুন সেন, মধুমিতা নন্দী, রাহুল নন্দী, বুল্টন বণিক, কুট্টু শীল, শিবম মালাকার, নিশান দাস, আদিত্য দে এবং সুমন দাস। সহযোগিতায় ছিলেন চুমকি রায়।

