আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ অক্টোবর ৷। রাজ্যের সোশ্যাল মিডিয়ার পরিচিত নাম ‘ফান হোলিক ছোকরে’। শুধু রাজ্য নয়, রাজ্যের বাইরে ভিন্ন রাজ্যে সহ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও তার প্রচুর ফ্যান ফলোয়ার্স রয়েছে। এবার দুর্গা পূজোকে সামনে রেখে ‘ফান হোলিক ছোকরে’ চ্যানেলটিতে প্রথম আগমনী মিউজিক ভিডিওর আত্মপ্রকাশ ঘটল – যার নাম হলো “দুগ্গা আইছে”। মিউজিক ভিডিওটি ‘জেড বি’ এবং ‘ফান হোলিক ছোকরে’ এর যৌথ প্রয়াসে সম্পূর্ণ রাজ্যের চলতি ভাষায় উপস্থাপনা করা হয়েছে। গানটি লিখেছেন সৈকত সরকার এবং সুর দিয়েছেন তাপস ধর, বিজয়ীতা চক্রবর্তী, কিষান দাস, সুস্মিতা দত্ত, স্বরমিলা চক্রবর্তী, নম্রতা দেববর্মা ও হরকানু চক্রবর্তী। গানটির কম্পোজিং-এ সুরজিৎ পাটারি, মিক্সিং-এ তাপস ধর এবং ভোকাল রেকর্ডিং-র কৌশিক দেববর্মা, ভি এফ এক্স-এ অনুপম গোস্বামী, প্রয়োজকে কান্তি শর্মা ও সুমন শীল, পরিচালনায় সোম সিনেমাটোগ্রাফি এবং কোরিওগ্রাফিতে রয়েছেন দিক্সা সাহা ও পায়েল শীল। মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছে অঙ্কিতা দেবনাথ, সান্তু সরকার, সাগর দেবনাথ, নবারুণ চক্রবর্তী, অনির্বাণ ভৌমিক, কান্তি শর্মা, পায়েল শীল, বিশ্বজিৎ, পর্ণালিকা দাস, দিমি পাল, দিক্সা সাহা, প্রিয়াঙ্কা কর, বিপ্লব দেবনাথ, দীপঙ্কর ঘোষ, কৌশিক শীল, সৌরভ সূত্রধর ও বিশ্বজিৎ চৌহান।