দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৮ অক্টোবর ।। মায়ের আগমনে আনন্দময় হয়ে উঠেছিল ধরনী। জীবনের জ্বালা ভুলে মানুষ মেতেছিল উৎসবের আনন্দে। আপনছন্দে বয়ে চলা সময় মনে হচ্ছে বড্ড বেশী তাড়াতাড়ি চলে গেছে। সপ্তমী, অষ্টমী, নবমী পেরিয়ে আজ মায়ের ফিরে যাওয়ার দিন। মঙ্গলবার নিয়ম মেনে হচ্ছে দশমী যাত্রা। আনন্দের ছবিতে বিদায়ের বার্তা এনে দেয় দশমী। চিন্ময়ী মায়ের আবার আগমন হবে একবছর বাদে – আবার নব আনন্দে জেগে উঠবে মানুষ। 
