বিভিন্ন ইস্যুকে সামনে রেখে রিজার্ভ ব্যাঙ্কের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচী

76607530_931362727250012_8423959235863248896_oআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর ৷। বিভিন্ন ইস্যুকে সামনে রেখে রাজধানী আগরতলাতে এক বিক্ষোভ কর্মসূচী সংগঠিত করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি। বৃহস্পতিবার রাজধানীর পোষ্ট অফিস চৌমুহনীস্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সন্মুখ থেকে র্যালী শুরু হয়। র্যালী শেষে রাজধানীর রিজার্ভ ব্যাঙ্কের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করে কংগ্রেস নেতা-কর্মীরা। মূলত দেশের অর্থ ব্যবস্থা, বিগত ৬ বছরে ৯০ লক্ষ মানুষ কর্মচ্যুতর ইস্যুকে সামনে এনে এই র্যালী সংগঠিত হয়। এদিনের র্যালীতে অংশ নেয় কংগ্রেসের ত্রিপুরার পর্যবেক্ষক ভুপেন ভোরা, প্রদেশ কংগ্রেস নেতা সমীর রঞ্জন বর্মণ, সুবল ভৌমিক, গোপাল রায়, পীযূষ কান্তি বিশ্বাস, বাপ্টু চক্রবর্তী, সম্রাট রায় প্রমুখ। 74218607_931362913916660_1231516640164708352_o
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*