আম আদমির দখলে রাজধানী দিল্লী, টুইট বার্তায় কেজরীবালকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

arvind-kejriwal-win-from-new-delhi-constituencyজাতীয় ডেস্ক, দিল্লী, ১১ ফেব্রুয়ারি ৷। দিল্লী যাবে কার দখলে? শনিবার ভোট শেষের পর থেকেই উত্তেজনার পারদ চড়ছিল দিল্লী সহ গোটা দেশে। মঙ্গলবার সকালে গণনা শুরু হতেই কিছুটা স্পষ্ট হতে শুরু করে ছবি। ভোট গণনা শুরু হতেই দিল্লি বিধানসভায় ঝাড়ু ঝড় শুরু হয়ে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই দুরন্ত গতিতে জয়ের গন্ধ পেতেই উচ্ছ্বাস চোখে পড়তে শুরু করে আপ শিবিরে। ভোটের লড়াই শেষে দিল্লির ক্ষমতায় ফের অরবিন্দ কেজরীবাল। দিল্লীর বিধানসভার ৭০টি কেন্দ্রের মধ্যে আম আদমি পেয়েছে ৬২টি, বিজেপি পেয়েছে ৮টি কেন্দ্র। কংগ্রেস একটিও পায়নি।
এদিন এই টুইট বার্তায় কেজরীবালকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেন, ”আপ ও অরবিন্দ কেজরীবালকে দিল্লির বিধানসভা ভোটে জয়ের শুভেচ্ছা। আশা করি আপনারা দিল্লিবাসীর স্বপ্নপূরণ করতে পারবেন।”
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*