আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি ৷। বিগত বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় ভারতীয় জনতা পার্টির প্রান পুরুষ পণ্ডিত দিনদয়াল উপাধ্যায়ের প্রায়ান দিবস পালন করা হয়। এই দিনটি সমর্পণ দিবস হিসাবে পালন করে থাকে বিজেপি। ১৯৬৮ সালের ১১ ফেব্রুয়ারি ঘাতক বাহীনির হাতে মৃত্যু হয় ভারতীয় জনতা পার্টির প্রান পুরুষ পণ্ডিত দিনদয়াল উপাধ্যায়ের। তার পর থেকে এই দিনটিকে সমর্পণ দিবস হিসাবে পালন করে আসছে বিজেপি। মঙ্গলবার রাজধানীর বিজেপি সদর কার্যালয় সহ বিভিন্ন জায়গায় দিনটি পালন করা হয় বিজেপি’র উদ্যোগে। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা, সাধারন সম্পাদক রাজীব ভট্টাচার্য, যুব মোর্চার রাজ্য সভাপতি টিঙ্কু রায়, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী পাপিয়া দত্ত প্রমুখ। এছাড়াও এদিন এক অনুষ্ঠানে রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এইদিন প্রয়াত পণ্ডিত দিনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।