ভ্যালেন্টাইনস ডে-র বদলে স্কুলে পালন করতে হবে ‘মাতৃ পিতৃ পূজন দিবস’

downloadজাতীয় ডেস্ক, গুজরাত, ১২ ফেব্রুয়ারি || ফেব্রুয়ারি মানেই বসন্তের আবহাওয়ায় যেন সবাই নিজেদের মতন মেতে ঊঠতে চায়। ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে। বিশেষত অল্প বয়েসের ছেলে মেয়েরা এই দিনের জন্যেই অপেক্ষা করে থাকে। রাস্তায় বেরোলেই হাতে হাত রেখে ঘুড়ে বেড়াতে দেখা যায় তরুন তরুনীদের। তবে এবার থেকে ১৪ই ফেব্রুয়ারি ‘মনের মানুষ’-কে সময় দেওয়ার বদলে ভগবানের আসনে বসিয়ে পুজো করতে হবে মা-বাবাকে। এমনটাই নির্দেশ গুজরাত রাজ্যের শিক্ষা দফতরের। জানা যায়, এবার থেকে গুজরাতবাসীর কাছে ১৪ই ফেব্রুয়ারি দিনটি ভ্যালেন্টাইনস ডে-র বদলে ‘মাতৃ পিতৃ পূজন দিবস’ হিসেবেই পালন করা হবে। এদিন ‘মাতৃ পিতৃ পূজন দিবস’-র আয়োজন করতে হবে সব স্কুলকেই। সেই সঙ্গে  ইভেন্টের ছবি তুলেও পাঠাতে হবে সুরাতের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারকে। নির্দেশিকায় সেকথাও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে আর তার পাশাপাশি  প্রত্যেক স্কুল কেও নাকি তা পালন করতে হবে বলে জানা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*