আপডেট প্রতিনিধি, উদয়পুর, ১২ ফেব্রুয়ারি || রাতে ভয়ঙ্কর অগ্নিকান্ডে পুড়ল বাস। ঘটনা উদয়পুর রাজারবাগ স্ট্যান্ডে। জানা যায়, মঙ্গলবার গভীর রাতে উদয়পুর রাজারবাগ স্ট্যান্ডে বাসে আগুন লাগে। এতে ৪টি বাস আগুনে পুড়ে যায়। নাশকতার আগুনে পুড়ল বাসগুলি বলে অভিযোগ এলাকাবাসীর। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে আগুন আয়ত্তে আনে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।
