আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারি ৷। অনুষ্ঠিত হলো রাজ্যভিত্তিক কৃষি বিষয়ক আলোচনা সভা ও প্রশিক্ষণ শিবির। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের কৃষি অনুসন্ধান পরিষদ (আইসিএআর) এবং উত্তরাখন্ডের আলমুড়া কেন্দ্রের বিবেকানন্দ পার্বত্য কৃষি অনুসন্ধান সংস্থার যৌথ উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মূলত ধান ও ভুট্টা চাষের বিষয়ে এক দিনের আলোচনা সভা ও প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সাংসদ প্রতিমা ভৌমিক, বিবেকানন্দ পার্বত্য কৃষি অনুসন্ধান সংস্থা’র অধিকর্তা ডঃ এ পট্টনায়ক, আই সি এ আর’র ত্রিপুরা শাখার জয়েন্ট ডিরেক্টর ডঃ বি দাস, আই সি এ আর’র ত্রিপুরা শাখার ধান ও গম বিষয়ক গবেষণার প্রিন্সিপ্যাল সায়েন্টিস্ট ডঃ এস পি দাস প্রমুখ। এদিন অনুষ্ঠানে উপস্থিত কৃষকদেরকে ৫ কেজি করে উন্নত প্রজাতির ধান ও ভূট্টার বীজ বিনামূল্যে দেওয়া হয়।