কৃষি মেলা ও প্রদর্শনীতে কৃষকদের কৃষি সামগ্রী প্রদান

IMG-20200213-WA0025গোপাল সিং, খোয়াই, ১৩ ফেব্রুয়ারি ৷। খোয়াই তুলাশিখরে কৃষি মহকুমার বেহেলাবাড়ী বাজার মাঠে দু’দিন ব্যাপী কৃষি মেলা, প্রদর্শনী ও কৃষি সামগ্রী প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের উপজাতি কল্যাণ ও বন দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টি টি এ এ ডি সি’র কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা, এম ডি সি গুরুপদ দেববর্মা, তুলাশিখর ব্লকের বি এ সি চেয়ারম্যান প্রদীপ দেববর্মা, এস এ স্বপন দেববর্মা প্রমুখ। মেলায় ১৭ জন কৃষককে ৮৫ হাজার টাকা ভর্তুকিতে পাওয়ার টিলার, ৩৫ জনকে পাওয়ার স্প্রে, ৫ জনকে ৩৩ হাজার টাকার পাম্প সেট দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় এই মেলার সমাপ্তি হবে বলে জানা যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*