জাতীয় ডেস্ক, দিল্লী, ১৬ ফেব্রুয়ারি ৷। রবিবার দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের মা গীতা দেবী রামলীলা ময়দানে বেহুঁশ হয়ে পড়েন। গীতা দেবী, অরবিন্দ কেজরীবালের সাথেই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে রামলীলা ময়দানে গেছিলেন। গীতা দেবীকে রামলীলা ময়দানের পাশে এলএনজেপি হাসপাতালে (LNJP Hospital) ভর্তি করানো হয়েছিল। শোনা যাচ্ছে যে, দুই ঘণ্টারও বেশি সময় হাসপাতালে ছিলেন গীতা দেবী। সেই সময় ডাক্তারের একটি টিম ওনার চিকিৎসা করে। এরপর অরবিন্দ কেজরীবালে মাকে হাসপাতাল থেকে ছাড়া হয়। শোনা যাচ্ছে যে, রামলীলা ময়দানে গরম আর প্রখর রোদের কারণে গীতা দেবী বেহুঁশ হয়ে পড়েছিলেন।