ফরাক্কায় ভয়ঙ্কর দুর্ঘটনা, ভেঙে পড়ল নির্মীয়মাণ ব্রিজের গার্ডার, মৃত ৩, আহত ৫

234856-6জাতীয় ডেস্ক, পশ্চিমবঙ্গ, ১৬ ফেব্রুয়ারি ৷। কাজ চলাকালীন অবস্থায় ভেঙে পড়ল নির্মীয়মাণ ফরাক্কা ব্রিজের গার্ডার। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ শ্রমিকের, গুরুতর আহত ৫ শ্রমিক। এদের মধ্য়ে অনেকের অবস্থা আশঙ্কাজনক। জানা যায়, মৃতেদর মধ্যে রয়েছেন একজন প্রোজেক্ট ম্যানেজার। নাম শ্রীনিবাস। অন্যজন শচীন প্রতাপ। তিনি ট্রেনি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিলেন। তৃতীয় জনের নাম জানা যায়নি। আহতদের মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। জানা যায়, গার্ডারের নীচে চাপা পড়ে রয়েছেন এখনও কয়েকজন।
দুর্ঘটনায় উদ্ধারকার্যের জন্য ঘটনাস্থলে মালদা থেকে ছুটে যাচ্ছে উদ্ধারকারী দল। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বৈষ্ণবনগর থানার পুলিস। অন্ধকারের কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে বলে জানা যায়। উল্লেখ্য, ব্রিজটি তৈরি হচ্ছিল ন্যাশনাল হাইওয়ে অথরিটির তত্ত্ববধানে। তৈরি করছিল আরকেইসি নামে একটি কোম্পানি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*