গাঁজা বিরোধী অভিযানে সাফল্য আরক্ষা প্রশাসনের

IMG-20200217-WA0073গোপাল সিং, খোয়াই, ১৭ ফেব্রুয়ারি ৷। গাঁজা বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেল আরক্ষা প্রশাসন। খোয়াই জেলা পুলিশ এবং আসাম রাইফেলসের যৌথ অভিযানে ৩৫০ শুকনো গাঁজা সহ বিশাল এলাকার বাগান ধংস করা হয়। জানা যায়, গোপন খবরের ভিত্তিতে সোমবার দুপুরে খোয়াই থানা এলাকার রথটিলায় হানা দেয় পুলিশ এবং আসাম রাইফেলস। জানা যায়, এই গাঁজার বাজার মূল্য আনুমানিক ৩ কোটি টাকা। অভিযোগ, রতনপুর কৈলাশ ওরাং পাড়ায় অনিল ও শিবচরণ ওরাং বহুদিন যাবত গাঁজা চাষ করছিল। এই অভিযানে ছিলেন খোয়াই জেলার পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে। তিনি জানান, এদিন প্রায় সাড়ে তিন হাজার গাঁজা গাছ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে এদিনকার অভিযানে কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*