জাতীয় ডেস্ক, পশ্চিমবঙ্গ, ১৭ ফেব্রুয়ারি ৷। মঙ্গলবার বেলা ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত মোট তিন ঘণ্টা বন্ধ থাকছে ইন্টারনেট পরিষেবা। জানা যায়, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা। প্রতিবারের মতো এবারেও পরীক্ষায় শুরুর আগে কড়াকড়ি ব্যবস্থা নিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। জানা যায়, প্রশ্ন পত্র ফাঁস ঠেকাতে এই পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ রাজ্যের মোট ৪২টি ব্লকে পরীক্ষা চলাকালীন বন্ধ রাখা হবে পরিষেবা।পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, পরীক্ষা চলাকালীন যে সমস্ত জায়গায় হোয়াটসঅ্যাপে মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এবং ফাঁস হওয়ার প্রবনতা রয়েছে, সে সব অঞ্চলে ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত নেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে পরীক্ষা চলাকালীন স্মার্ট ফোন, ক্যালকুলেটর নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে না পরীক্ষার্থীরা, শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে স্মার্ট ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে।
উল্লেখ্য, আগামী ১৮ই ফেব্রুয়ারি প্রথম ভাষা, ১৯শে ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা, ২০ ফেব্রুয়ারি ভূগোল, ২২শে ফ্রেব্রুয়ারি ইতিহাস, ২৪শে ফেব্রুয়ারি গণিত, ২৫শে ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান, ২৬শে ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান এবং ২৭শে ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ে পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা।
