আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ মে ৷। রাজ্যে হু হু করে বাড়ছে করোনা (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা। ফের রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত আরও ১৬ জন। এরা সকলেই ধলাই জেলার আমবাসা বি এস এফ’র ৮৬নং ব্যাটেলিয়ানের। এই ১৬ জনের মধ্যে ১ জন আধিকারিক, ৬ জন মহিলা এবং ৯ জন শিশু রয়েছে। এখন রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫১ জন। এর মধ্যে এক্টিভ কেস ১৪৮ এবং দু’জন রোগী আগেই সুস্থ হয়ে ফিরেছেন। এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তবে আতংকিত না হওয়ার আহবান জানান তিনি।মূখ্যমন্ত্রী তাঁর সোস্যাল মিডিয়া বার্তায় জানান, কমলপুরের বি এস এফ’র ৩নং ব্যাটেলিয়ানের ৭৫ জন জওয়ানদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল। তাদের সকলেরই নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছে।
