নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত ১৬ জন, এরা প্রত্যেকেই মহারাষ্ট্র ফেরৎ

IMG-20200523-WA0060আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ মে ৷। নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হল ১৬ জন। তারা প্রত্যেকেই মহারাষ্ট্র থেকে গত বৃহস্পতিবার রেলপথে রাজ্যে এসেছে। জানা যায়, রাজ্যে আসার পর তাদের নমুনা পরীক্ষা করা হয়। শবিবার তাদের রিপোর্ট পজেটিভ আসে। এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি জানান, ৯৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ১৬ জনের পজেটিভ আসে। এই ঘটনায় রাজ্যে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*