স্পোর্টস ডেস্ক ।। মাঠের লড়াইয়ে প্রতিপক্ষের কাছে তা-ই। এই তলোয়ার ফালা ফালা করে দেয় তাদের আশা-স্বপ্ন! এ কারণেই কিনা পায়ে তলোয়ারের ট্যাটু করলেন আর্জেন্টিনা অধিনায়ক! আর এ ঘটনার নায়ক তার শিশুপুত্র থিয়াগো!
এ মুহূর্তে আর্জেন্টিনায় ছুটি কাটাচ্ছেন মেসি। অবসরে ট্যাটুর কাজটাও সেরে ফেললেন। ট্যাটুর তলোয়ারের এক পাশে এঁকেছেন ফুটবল, আরেক পাশে তার বিখ্যাত ‘১০’ নম্বর। অবশ্য মেসির এমন ট্যাটু নিয়ে অনেকেই সমালোচনা করছেন। গণমাধ্যমে প্রকাশিত এমন খবরে তার ভক্তরাও রয়েছেন এ তালিকায়।
আর সামাজিক যোগাযোগমাধ্যমে এ ছবি পোস্ট করেছেন মেসির জীবনসঙ্গিনী আন্তোনেল্লা রোকুজ্জো। ছবিতে লক্ষ্য করা যায়, মেসির পায়ে পায়ে লাল কালিতে ইচ্ছেমতো আঁকিবুঁকি করছে থিয়াগো! পরে এই ছবি তুলে রোকুজ্জো পোস্ট করে লিখেছেন, ‘পাপির জন্য ট্যাটুর কাজটা শেষ করলাম।’
ছুটিতে থাকা মেসি এখন পরিবারকে সময় দিচ্ছেন। মা-ছেলে মিলে এই কা- ঘটাচ্ছে। শুক্রবার স্পেনে ফেরার কথা বার্সেলোনা ফরোয়ার্ডের। রোববার লা লিগায় রিয়াল সোসিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেসির নতুন বছরের প্রথম লড়াই। -মেইল অনলাইন।
