আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই ৷। এবার এক লাফে রাজ্যে করোনা আক্রান্ত ১০৫ জন। আর সেই সাথেই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দুই হাজারের গন্ডি পার করলো। উদ্বেগ কিন্তু ক্রমশ বেড়েই চলেছে রাজ্যে। রবিবার রাতে এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, রাজ্যে নতুন করে ১০৫ জনের জনের দেহে করোনা জীবানু পাওয়া গেছে। তিনি জানান, এদিন রাজ্যে মোট ১,৮৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ১০৫ জনের রিপোর্ট পজেটিভ আসে। এই ১০৫ জনের মধ্যে ৩৭ জন পশ্চিম ত্রিপুরা, ১৮ জন সিপাহীজলা, ২৯ জন গোমতী, ৫ জন উত্তর ত্রিপুরা, ৪ জন ঊনকোটি, ৫ জন ধলাই এবং ৭ জন দক্ষিণ ত্রিপুরা জেলার বাসিন্দা।এবার রাজ্যে মোট সংক্রমিত হয় ২,০৬৭ জন। সুস্থ হয়ে উঠেন ১,৩৭৫ জন। চিকিৎসাধীন রয়েছেন ৬৭৬ জন। মৃত্যু হয় ২ জনের।
