আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই ৷। দীর্ঘ প্রতীক্ষার পর ফের অনিশ্চয়তা দেখা দিল রাজ্যে জাহাজ আসার স্বপ্ন। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ঘোষণা করেছিলেন ১৮ই জুলাই সোনামুড়া দিয়ে প্রথম জাহাজ আসবে রাজ্যে। জানা যায়, ট্রায়ান রান হিসাবে কলকাতার হলদিয়া বন্দর থেকে ১৪ই জুলাই সোনামুড়ার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা ছিল রড বোঝাই একটি নৌযানের। সেই জাহাজটি ১৮ই জুলাই সোনামুড়ায় পৌছার কথা ছিল। তবে পরে জানা যায়, সোনামুড়ার উদ্দেশ্যে হলদিয়া থেকে কোন জাহাজ সোনামুড়ার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কোন খবর কলকাতা পোর্ট ট্রাষ্টের এসিঃ ডিরেক্টর প্রশান্ত কুমারের কাছে নেই। সুতরাং আবাতত পূরণ হচ্ছে না রাজ্যবাসীর এই স্বপ্ন।অনিশ্চয়তায় রাজ্যবাসীর স্বপ্ন, ১৮ই রাজ্যে আসছে না জাহাজ
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই ৷। দীর্ঘ প্রতীক্ষার পর ফের অনিশ্চয়তা দেখা দিল রাজ্যে জাহাজ আসার স্বপ্ন। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ঘোষণা করেছিলেন ১৮ই জুলাই সোনামুড়া দিয়ে প্রথম জাহাজ আসবে রাজ্যে। জানা যায়, ট্রায়ান রান হিসাবে কলকাতার হলদিয়া বন্দর থেকে ১৪ই জুলাই সোনামুড়ার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা ছিল রড বোঝাই একটি নৌযানের। সেই জাহাজটি ১৮ই জুলাই সোনামুড়ায় পৌছার কথা ছিল। তবে পরে জানা যায়, সোনামুড়ার উদ্দেশ্যে হলদিয়া থেকে কোন জাহাজ সোনামুড়ার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কোন খবর কলকাতা পোর্ট ট্রাষ্টের এসিঃ ডিরেক্টর প্রশান্ত কুমারের কাছে নেই। সুতরাং আবাতত পূরণ হচ্ছে না রাজ্যবাসীর এই স্বপ্ন।