এবার করোনা আক্রান্তে একদিনে রাজ্যে মৃত্যু ২, নতুন আক্রান্ত ১৭১

IMG-20200719-WA0000আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই || ফের করোনায় মৃত্যু রাজ্যে। শনিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল ২ জনের। এই নিয়ে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের।এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক সোস্যাল মিডিয়া বার্তায় এই তথ্য জানান।
তিনি আরও জানান, এদিন রাজ্যে নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হন ১৭১ জন। এদিন রাজ্যে ৪,১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ১৭১ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। মূখ্যমন্ত্রী জানান, এই ১৭১ জনের মধ্যে ৭ জন দক্ষিণ ত্রিপুরা, ১২ জন পশ্চিম ত্রিপুরা, ৭ জন উত্তর ত্রিপুরা, ৪ জন খোয়াই জেলা, ১৭ গোমতী, ৮৫ জন ধলাই, ৩৪ জন সিপাহীজলা এবং ৫ জন ঊনকোটি জেলার বাসিন্দা।
মুখ্যমন্ত্রী জানান, এদিন আক্রান্ত ১৭১ জনের মধ্যে ৮২ জন বিএসএফ জওয়ান। তার মধ্যে ৪০ জন ১৩৩ নং ব্যাটেলিয়নের, ৪০ জন ১৪৫ নং ব্যাটেলিয়নের, ১ জন ১৩০ নং এবং ১ জন ৬৪ নং ব্যাটেলিয়নের জওয়ান।
রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২,৬৬৮ জন। সুস্থ হয়ে উঠে ১,৬৮৪ জন। চিকিৎসাধিন রয়েছে ৯৬৫ জন। মোট মৃত্যু হয় ৫ জনের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*