গোপাল সিং, খোয়াই, ২৩ জুলাই ৷। প্রাক্তন সি পি আই (এম) প্রধানের ছুরিকাঘাতে গুরুতর আহত বিজেপি’র বুথ সভাপতি সহ ৩ বিজেপি কর্মী। এরমধ্যে গুরুতর আহত হয়েছেন অমর দাস নামে বিজেপির এক সক্রিয় কর্মী। ঘটনা মঙ্গলবার রাতে খোয়াই থানাধীন সোনাতলা ভূমিহীন কলোনি এলাকায়। ঘটনায় মূল অভিযুক্ত সি পি আই (এম) দলের প্রাক্তন প্রধান প্রবীর শীল কে গ্রেপ্তার করেছে খোয়াই থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় যে, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ খোয়াই বিধানসভা কেন্দ্রের ৫১নং বুথ প্রেসিডেন্ট রাম জয় দেবকে সঙ্গে নিয়ে জীবন দেবনাথ এবং অমর দাস পঞ্চায়েত প্রধানের বাড়িতে যান করোনা আবহে দুস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন নিয়ে কথা বলতে। কথা শেষে ওরা যখন নিজ বাড়িতে ফিরছিল, তখন প্রাক্তন সি পি আই (এম) দলের প্রধান প্রবীর শীল ও তার পরিবারের লোকজন তাদের উপরে হামলে পড়ে পরে বলে অভিযোগ। তাতে বিজেপির ৩ কর্মী গুরুতর ভাবে আহত হয়। এই খবর বিজেপি সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়তেই আগুনে ঘৃতাহুতির রূপ নেয়। এলাকার বিজেপি’র কর্মী-সমর্থকেরা একজোট হয়ে হামলা চালায় অভিযুক্ত প্রবীর শীলের বাড়িতে। ঘটনার পর রাত সাড়ে দশটা নাগাদ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় খোয়াই থানার পুলিশ। রাতেই এই ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত প্রবীর শীলকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।সি পি আই (এম) প্রধানের ছুরিকাঘাতে গুরুতর আহত বুথ সভাপতি সহ ৩ বিজেপি কর্মী
গোপাল সিং, খোয়াই, ২৩ জুলাই ৷। প্রাক্তন সি পি আই (এম) প্রধানের ছুরিকাঘাতে গুরুতর আহত বিজেপি’র বুথ সভাপতি সহ ৩ বিজেপি কর্মী। এরমধ্যে গুরুতর আহত হয়েছেন অমর দাস নামে বিজেপির এক সক্রিয় কর্মী। ঘটনা মঙ্গলবার রাতে খোয়াই থানাধীন সোনাতলা ভূমিহীন কলোনি এলাকায়। ঘটনায় মূল অভিযুক্ত সি পি আই (এম) দলের প্রাক্তন প্রধান প্রবীর শীল কে গ্রেপ্তার করেছে খোয়াই থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় যে, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ খোয়াই বিধানসভা কেন্দ্রের ৫১নং বুথ প্রেসিডেন্ট রাম জয় দেবকে সঙ্গে নিয়ে জীবন দেবনাথ এবং অমর দাস পঞ্চায়েত প্রধানের বাড়িতে যান করোনা আবহে দুস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন নিয়ে কথা বলতে। কথা শেষে ওরা যখন নিজ বাড়িতে ফিরছিল, তখন প্রাক্তন সি পি আই (এম) দলের প্রধান প্রবীর শীল ও তার পরিবারের লোকজন তাদের উপরে হামলে পড়ে পরে বলে অভিযোগ। তাতে বিজেপির ৩ কর্মী গুরুতর ভাবে আহত হয়। এই খবর বিজেপি সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়তেই আগুনে ঘৃতাহুতির রূপ নেয়। এলাকার বিজেপি’র কর্মী-সমর্থকেরা একজোট হয়ে হামলা চালায় অভিযুক্ত প্রবীর শীলের বাড়িতে। ঘটনার পর রাত সাড়ে দশটা নাগাদ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় খোয়াই থানার পুলিশ। রাতেই এই ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত প্রবীর শীলকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।