বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ সেপ্টেম্বর ৷। ভারতীয় জনতা পার্টি তপশীলি জাতি মোর্চার উদ্দ্যোগে শান্তিরবাজার কমিউনিটি হল ঘরে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে রক্তদান শিবির ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাসের প্রভাবে বড় আকারে রক্তদান শিবিরের আয়োজন করা সম্ভব হচ্ছে না। অপরদিকে এই ভাইরাসের প্রভাবে অধিকাংশ লোকজন হাসপাতালে যেতে সংকোচবোধ করে। তাই রাজ্যের বিভিন্ন হাসপাতলে প্রতিনিয়ত রক্ত সংকট দেখা দিচ্ছে। এই রক্তের সংকট মেটাতে এগিয়ে আসলো ৩৬- শান্তিরবাজার মন্ডলের তপশীলি জাতি মোর্চার সদস্যরা। তপশীলি জাতি মোর্চা কতৃক আয়োজিত এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভ সূচনা করেন তপশীলি জাতি মোর্চাার দক্ষিন জেলার সভাপতি তথা শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, বিজেপি’র রাজ্য কমিটির সহ-সভাপতি তথা প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং, বিজেপির দক্ষিন জেলার প্রাক্তন সভাপতি তথা দক্ষিন জেলার জেলা সহ-সভাধিপতি বিভিষন চন্দ্র দাস, ৩৬- শান্তিরবাজার বিজেপি’র মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা। এই রক্তদান শিবিরে লোকজন ব্যাপক উৎসাহের সহিত অংশগ্রহন করেন।
