একসাথে তিনটি গাড়ীর সংঘর্ষ, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা

IMG_20200911_113002বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ সেপ্টেম্বর || অল্পতে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো যাত্রীবাহি গাড়ী। বৃহস্পতিবার সকালবেলা শান্তিরবাজার স্টেট ব্যাঙ্ক সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে একই সাথে তিনটি গাড়ীর সংঘর্ষ ঘটে। এরমধ্যে রয়েছে দুইটি মারুতিগাড়ী ও একটি টি আর টি সি বাস। এই তিনটি গাড়ীর সংঘর্ষে গাড়ী অল্প পরিমানে ক্ষতিগ্রস্থ হলেও হতাহতের কোনো খবরনেই। ঘটনার সঙ্গে সঙ্গে বাজারের লোকজন ও আরক্ষা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ী চালকদের সঙ্গে কথা বলে ঘটনা নিয়ত্রনে আনেন বলে জানা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*