আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর || হীরার শাসনে আক্রান্ত গনতন্ত্র। রাজ্যে সাংবাদিকদের আক্রমণের ঘটনা নতুন নয়, কি বাম কি রাম। উভয় শাসনেই আক্রান্ত ত্রিপুরার গনতন্ত্রের চতুর্থ স্তম্ভ। কিন্তু শাসন ক্ষমতার শীর্ষে বসা কোন ব্যক্তি সরাসরি সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকির বারো ঘন্টার মধ্যে সাংবাদিকের উপর প্রানঘাতী আক্রমণ এই প্রথম। রবিবার এমনটাই অভিযোগ করেন ছাত্র নেতা সম্রাট রায়। তিনি বলেন, রাজ্যের মূখ্যমন্ত্রী সাব্রুমে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিকদের সরাসরি হুমকি দিয়ে দেখে নেওয়ার কথা বলেন। এর ১২ ঘন্টা অতিক্রান্ত হতে না হতেই আক্রান্ত হলেন সাংবাদিক পরাশর বিশ্বাস। এই বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
কংগ্রেসের ছাত্র সংগঠনের নেতা সম্রাট রায় এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, যে ত্রিপুরাতে বাম রাম উভয় শাসনে পদদলিত হচ্ছে ত্রিপুরার গনতন্ত্র যা মোটেই শোভনীয় নয়। তিনি এর পাশাপাশি মূখ্যমন্ত্রীর পদত্যাগের দাবীও জানান। সম্রাট রায় বলেন, যদি অনতিবিলম্বে সাংবাদিক পরাশর বিশ্বাসের উপর আক্রমণকারীরা শাস্তি না পায় তাহলে এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলবেন।
