বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ সেপ্টেম্বর || শান্তিরবাজার মহকুমার অন্তর্গত উত্তর মুহুরীপুর এলাকা থেকে রতনপুর যাতায়তের সুবিধার্থে একটি ঝুলন্ত ব্রীজ স্থাপন করা হয়েছে। এই ব্রীজটি শুরুতে সঠিকভাবে লোকজন চলাচল করলেও বর্তমানে এই ব্রীজটি মরনফাঁদে পরিনত হয়ে রয়েছে। এলাকাবাসীর সঙ্গে কথাবলে জানা যায়, দীর্ঘ ৪ বছর যাবৎ এই ব্রীজটি ভগ্ন দশায় পরিনত হয়ে রয়েছে। এই ভগ্নদশা অবস্থা থাকা ব্রীজ দিয়ে লোকজন প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছে। যে কোনো সময় হতে পারে বড় সড় দুর্ঘটনা। এলাকাবাসী জানায়, এই ব্রীজটি মুহুরী নদীর উপর অবস্থিত। বর্ষাকালে নদীর জলস্তর বৃদ্ধী পেলে ব্রীজের কাছে জল এসে পৌঁছায়। এতে করে লোকজন যাতায়তের বিশেষ অসুবিধার সন্মুখীন হতে হয়। এছাড়াও এই ব্রীজে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটার স্বীকার হচ্ছে পথচারীরা। এলাকার লোকজনে জানায়, রতনপুর এলাকার প্রায় ৭০ পরিবারের লোকজন যাতায়তের জন্য এই ব্রীজের উপর নির্ভরশীল। অপরদিকে উত্তর মুহুরীপুর গ্রাম পঞ্চায়েতের অধিনে থাকা সকল লোকজনেরা যাতায়তের জন্য এই ব্রীজটি ব্যবহার করতে হয়। তাই এলাকাবাসীর দাবী সকলের যাতায়তের সুবিধার্থে এই ব্রীজটি দ্রুত মেরামত করা হোক।
