১৮ই ও ১৯শে সেপ্টেম্বর রাজ্যে পালিত হচ্ছে ‘মাস্ক এনফোর্সমেন্ট দিবস’

IMG-20200916-WA0077আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর || আগামী ১৮ই ও ১৯শে সেপ্টেম্বর রাজ্যে পালিত হবে ‘মাস্ক এনফোর্সমেন্ট দিবস’। এদিন রাজ্যের প্রতিটি জেলা প্রশাসনের জয়েন্ট ফ্লাইং স্কোয়াড টহল দেবে রাস্তায়। মাস্ক অথবা ফেসকভার না পরে আইন ভাঙলে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। বুধবার রাজ্য সরকারের তরফে এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে।
উল্লেখ্য, এই করোনা সংকটের সময়ে মাস্ক অথবা ফেস কভার পরা আগেই বাধ্যতামূলক করেছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। মহামারী বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী রাজ্য সরকার এই সিদ্ধান্ত করেছিল, মাস্ক না পরলে প্রথমে ২০০ টাকা জরিমানা এবং দ্বিতীয়বার আইন ভাঙলে জরিমানা বেড়ে ৪০০ টাকা করা হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*