বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ অক্টোবর || ফের যান দুর্ঘটনায় আহত ৪ ব্যক্তি। ঘটনার বিবরনে জানা যায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র নগর এলাকায় বিলোনীয়া শান্তির বাজার যাতায়তের রাস্তায় টি আর ০৩ এ ০৬৯৩ নাম্বারের মারুতি ভেন ও টি আর ০৮ বি ৫৭২৭ নাম্বারের বাইকে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাইকে থাকা তিনজন ব্যক্তি ও গাড়ীতে থাকা একজন ব্যক্তি গুরুতর আহত হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ব্যক্তিদের বীরচন্দ্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাইকে থাকা তিনজন ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক দেখে তিনজনকে গোমতী জেলা হাসপাতাল রেফার করে। অপরদিকে মারুতি গাড়ীতে থাকা আহত মহিলা যাত্রীকে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করা হয়। বাইকে থাকা আহতরা হলো কুনাল সিং নেগি (২৫), সুজিত কুমার (২৪) ও অমিত কুমার (২৭)। এদের মধ্যে কুনাল সিং নেগির অবস্থা গুরতর বলে জানা যায়। জানা যায়, এই তিন ব্যক্তি বহিররাজ্য থেকে ত্রিপুরায় এসেছে বম্বে পান মশলা বিক্রির জন্য। তারা সকলে বিলোনীয়া হোটেলে ভারা থাকে বলে জানা যায়। অপরদিকে দুর্ঘটনায় আহত মহিলা বিলোনীয়া মহকুমার গজারিয়ার বাসিন্দা। উনার নাম বেদমানী ত্রিপুরা। উনাকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তিরত করা হয়েছে। গাড়ীটি মহিলার ছোট ভাই চালাচ্ছিলো বলে জানা যায়। ঘটনার পর মনপাথর ফাঁড়ী থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়ী ও বাইকটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মনপাথর ফাঁড়ী থানায় নিয়ে আসে।
